১) মাতৃতান্ত্রিক সমাজে যৌনতা পানির চেয়েও সস্তা। তারমানে মেয়েরা যৌনতা কঠিন করে নি। তারমানে মেয়েরা পাত্তা না দিলে এ জন্যে দায়ী পুরুষের তৈরি সিস্টেম। যৌনতা কঠিন হয়েছে পুরুষের সেক্সুয়াল জেলাসি/যৌন ঈর্ষার কারনে।

পুরুষ নিজের জিন নিশ্চিত করতে নারীদের উপর পর্দা আরোপ করে।এবং যৌনতাকে এতোটা কঠিন করে ফেলে। আবার যৌনতা কঠিন হওয়ায় পর ছেলেরা যৌনতা সহজ হওয়ার জন্যে ছটফট করতে থাকে।

পুরুষতান্ত্রিক জলহস্তীর সমাজে যৌনতা এতোটাই কঠিন যে ৫০% অপেক্ষাকৃত দুর্বল পুরুষ জলহস্তী জীবনে কখনো সেক্স করার সুযোগ পায় না সবল জলহস্তীর একাধিক নারী নিজের করে রাখার জন্যে।

অন্যদিকে মাতৃতান্ত্রিক শিম্পাঞ্জি সমাজে যৌনতা একেবারে সহজ। মহিলা শিম্পাঞ্জি গর্ভধারনের আগে একাধিক পুরুষ শিম্পাঞ্জির সাথে সেক্স শুরু করতো। যাতে সবাই নিজের বাচ্চা ভেবে আদর করে

মানব পুরুষ সদস্যের মন মানসিকতা জলহস্তীর মতো হওয়ায় গরিব/বেকার পুরুষরা যৌন বঞ্চিত হয়।

২) যে আকৃষ্ট হয় সে টাকা দেয়,আর যে বা যা আকৃষ্ট করে তা টাকা নেয়। যেহেতু মেয়েরা আকর্ষন করে সেহেতু মেয়েরা বিনে পয়সায় রাজি হবে না। গাড়ি আকৃষ্ট করে তাই গাড়ির কিনতে টাকা লাগে। গাড়ির ক্রেতা আকৃষ্ট হয়। তাই টাকা দেয়।

সে হিসেবে আকৃষ্ট হওয়া নিন্ম লেভেলের এনার্জি ও ক্ষয়। আকৃষ্ট করা মানে গড়া। আকৃষ্ট হওয়া মানে ক্ষয়।

আরো হইবা আকৃষ্ট?? বাঁচার রাস্তা হলো নিরাসক্তি

৩)মেয়েরা কেবল অবচেতনে নয় পরিকল্পিতভাবেও ছেলেদের আকৃষ্ট করার জাল পেতে রেখেছে।

ছেলেরা এমনিতেই আসক্ত হয় না। মেয়েরা ছেলেদের আসক্ত করে ছাড়ে। এমনিতেই মেয়েদের লোভাতুর প্রাকৃতির শরীর। তার উপর শরীরের অধিক যত্ন নেয়। এবং এমন ড্রেসআপ করে যে আসক্ত করেই ছাড়বে। কেননা উপযুক্ত ছেলেকে আকৃষ্ট করতে পারলে তাদের মাতৃত্বের কঠিন জীবনকে সহজ করে দিবে।

কিন্তু উপযুক্ত ছেলেকে আসক্ত করার আশায় বিবর্তন তাদেরএমনভাবে গড়েছে যে তারা ২৪ ঘন্টাই সেজেগুজে থাকতে পছন্দ করে

৪) ছেলেরা জন্মদান করে না, ছেলেরা গড়ে না, মায়ের আদরে ছেলেদের দেহ গড়ে উঠে। তাই ছেলেরা সেক্সে নিজেদের ক্ষয়ের কথাটি ভাবতে পারে না বিধায় ছেলেরা কামতাড়িত হয়। এটা ছেলেদের সবচেয়ে দুর্বল পয়েন্ট।

ছেলেদের বুঝতে দেরি হয় তৃষ্ণা ক্ষয় না করিলে সে নিজেই ক্ষয় হয়ে যাবে।

সম্পর্কের ব্যপারে মেয়েরা অধিক পরিপক্ব। অধিক পরিপক্ব মেয়েদের খপ্পরে ছেলেরা। তাই মেয়েরা আগ বাড়িয়ে যাওয়ার মাধ্যমে নিজেদের দাম কমায় না।

৫) মেয়েদের বড় গুন পাত্তা না দেওয়া ও সহজলভ্য না হওয়া। নতুবা ছেলেদের পাত্তা দিলে মানব প্রজাতি বহু আগেই ধ্বংস হয়ে যেতো। মাতৃত্বের বিসর্জন দিয়ে মেয়েরা কৌশলে মানব প্রজাতি টিকিয়ে রেখেছে। মেয়েরা ছেলেদের মতো কামতাড়িত অধৈর্য্য ও যৌন ঈর্ষান্বিত হলে বহু আগেই মানব প্রজাতি বিলীন হয়ে যেতো।

৬) মেয়েরা জানে ছেলেরা ধৈর্য্যহীন, কামতাড়িত। তাই ছেলেরা কামাসক্ত হয়ে যাতে কষ্ট না পায়। সেহেতু মেয়েরা ছেলেদের এড়িয়ে চলে।

আবার মেয়েরা এক কামাসক্ত ছেলের দু:খ দূর করতে গেলে অন্য ছেলে (তার স্বামী) যৌন ঈর্ষান্বিত হয়ে পড়বে। তাই মেয়েদের বিবর্তন হয়েছে ছেলেদের এড়িয়ে চলার মাধ্যমে। ছেলেদের পাত্তা দিলেই বিপদ। বেশ্যা ডাকা শুরু করবে। ছেলেদের মধ্যে দ্বিচারিতা বিদ্যমান। তাই ছেলেরা মেয়েদের পাত্তা পায় না।

৭) কাম তাড়িত ছেলেদের ঝোঁক থাকে মেয়েদের শরীরের দিকে। কেননা ছেলেরা সৃষ্টি রহস্য জানে না। কিন্তু মেয়েদের ঝোঁক শরীর তৈরির দিকে। অন্যদিকে মেয়েদের প্রধান কাজ হলো বাচ্চাকে গুরুত্ব দেওয়া বা মাতৃত্ব। ছেলেদের নিয়ে রোমাঞ্চ কিংবা মনোরঞ্জন করা নয়। তাই মেয়েরা ছেলেদের পাত্তা দিতে চায় না। মেয়েদের কাজ গড়ে তুলা। মেয়েরা যদি জন্মদান ও মাতৃত্বের লালন পালনের কষ্ট ভোগ না করে তবে পরবর্তী প্রজন্মের ছেলেরা কাকে নিয়ে সুখ করবে?

৮) মেয়েদের অধিক সেক্সের চেয়ে অধিক প্রয়োজন সাপোর্ট। কেননা মেয়েদের কোয়ালিটি সম্পন্ন জীবন দরকার। নিজে বেচে থাকতে ও তার বাচ্চাকে বাচাতে

৯) মেয়েদের অহং, স্বার্থপর ও অনিচ্ছুক আচরন অনেকাংশে মাতৃত্বের বহিঃপ্রকাশ। মাতৃত্ব মানে গড়া। আর গড়তে গেলে টাকা লাগবে। আর টাকা আদায় করতে গেলে নিজেকে সহজলভ্য না করে দুর্লভ করে টাকা আদায় করতে হবে।

১০) মেয়েরা সবসময় টাকা নিবে।ছেলেরা টাকা দিলে মেয়েদের ভালোবাসা পায়। মেয়েদের মাতৃত্ব বিকশিত। মানে মেয়েরা গড়বে। মেয়েরা জমা করবে। মেয়েরা সৃষ্টিশীল। মাতৃত্ব কখনো সেক্সে অন্ধ হতে পারে না। তাই মেয়েরা কখনো স্বার্থবিহীন সেক্স করে না। মেয়েদের টাকা প্রয়োজন তার সন্তানের ভবিষ্যৎ গড়তে।

১১) পতিতাবৃত্তিও মাতৃত্ব বহির্ভূত ঘটনা নয়। পতিতা টাকা নেয় যা তার সন্তানের জন্যে ভালো।

অন্যদিকে পিতৃত্ব বিকশিত নয়। একজন খদ্দের পতিতাকে টাকা দিলে তা তার সন্তানের জন্যে ভালো নয়।

পতিতার চেয়ে একজন খদ্দের বেশি প্রশ্নবিদ্ধ।

পিতৃত্ব মাতৃত্বের মতো বিকশিত হলে সারাবিশ্বে একজন খদ্দের পাওয়া যাবে না। সব ছেলে চিন্তা করবে টাকাটা পতিতার পিছনে খরচ না করে বাচ্চার পিছনে খরচ করি।

পিতৃত্ব মাতৃত্বের মতো বিকশিত হলো কোন পুরুষ দ্বিতীয় বিবাহ করবে না। ভাববে আমার সন্তানের কষ্ট হবে।

তেমনিমোল্লারা ১ম স্ত্রী থাকা সত্ত্বেও ২য়, ৩য় বিয়ে করতে কতই না উদগ্রীব। অথচ ইহা তার সন্তানের জন্যে ভালো নয়।

কিন্তু মেয়েরা স্বামী মারা গেলেও ২য় বিয়ে করতে চায় না। মেয়েরা সন্তানের জন্যে যৌবন বিসর্জন দিতে জানে। ছেলেরা সেক্সের জন্যে জীবন বিসর্জন দিয়ে দিবে। সেক্সে কতই না অন্ধ। যুদ্ধবন্দিনী নারীর জন্যে জঙ্গি মুজাহিদরা ধর্মের নামে মায়ের বুক খালি করতে পারে।

১২) মেয়েরা ছেলেদের আকৃষ্ট করে। যে আসক্ত/বশ/আকৃষ্ট করে তাকে জাগ্রত হতে হয়। আর ছেলেরা আসক্ত/বশ/আকৃষ্ট হয়। আকৃষ্ট হতে হলে অজ্ঞান হলেও চলে। যে মাছ ধরে সে জাগ্রত। সে দেখেই টোপ ফেলে। আর মাছ খাবার কর্তৃক আকৃষ্ট হয়। তখন মাছটি অজ্ঞান। সে না দেখে খাবার খেতে আসে।

১৩) খদ্দের থেকে পতিতা উত্তম। কেননা পতিতা গড়ে। টাকা নেয়। খদ্দের নিজেকে ধ্বংস করে। মানে টাকা দেয়।পতিতা আকৃষ্ট করে। আকৃষ্ট করা আকৃষ্ট হওয়া থেকে উচ্চমানের এনার্জি। আকৃষ্ট হতে ধৈর্য্য ও বুদ্ধি কোনটাই লাগে না। আকৃষ্ট করতে লাগে।

পতিতা বা স্ত্রীকে টাকা দেওয়া মানে মাতৃত্বের মূল্য পরিশোধ। মেয়েদের যৌনতায় ধৈর্য্য তাদের মাতৃত্বের ধৈর্য্যের সমানুপাতিক।

১৪) মেয়েরা তাদের যৌনতা পূরনের কথা সরাসরি বলবে না। বরং এমন আচরন করবে যে যে তাদের যৌনতার প্রয়োজন নেই।

কেননা মেয়েরা যৌনতাকে সহজলভ্য না করে সিন্ডিকেট করে স্বার্থ হাছিলের চেষ্টা চালায়।

তাই মেয়েরা বয়ফ্রেন্ডকে যৌনতা পূরনের কথা সরাসরি বলবে না। কেননা মেয়েরা যত স্বার্থপর হবে তা তার সন্তানদের জন্যে তত ভালো।

১৫) কারনে অকারনে মেয়েদের রাগ অভিমান হলো সহজলভ্য না হয়ে নিজেদের দাম বাড়ানোর বিবর্তনীয় কৌশল

মেয়েদের অভিমান, অখুশী,অতৃপ্ত আচরন হলো অধিক টাকা ও মনযোগ পাবার কৌশল

১৬) মেয়েরা নার্সিস্টিক টাইপের ও বাস্তববাদী হয়। ফলে ভাবে যে আমি পছন্দ করলে কি লাভ যদি ছেলেটি আমাকে পছন্দ না করে। তাই মেয়েরা কখনো আগ বাড়িয়ে প্রস্তাব দেয় না। এব্যপারে মেয়েদের ধৈর্য্য অসীম।

তাই কোন ছেলে যদি বলে তুমি সুন্দর কখন তখনই মেয়েরা উত্তেজিত হয়।

মেয়েরা নার্সিস্টিক হয়। মানে সুন্দরে আকৃষ্ট না হয়ে নিজে সুন্দর হওয়ার চেষ্টা করে। ফলে মেয়েদের চোখ কেবল নায়কে কেন্দ্রীভূত থাকে না। ছেলেরা আসক্ত তাই চোখ কেবল নায়িকাতে কেন্দ্রীভূত থাকে।

১৭) ছেলেদের সেক্সুয়াল জেলাসি/যৌন ঈর্ষা কম থাকলে যৌনতা পানিভাতের মতো সস্তা হতো।যৌনতাকে খুব কঠিন করা মেয়েদের কাজ নয়। ঈর্ষাকাতর পুরুষদের কাজ। কোন মেয়ে এমন আইন করে নি সেক্স করে ফেললে পাথর মেরে হত্যা করতে হবে।

তবে মেয়েদের যৌনতা একেবারে ফ্রি হতো না। মাতৃত্বের মূল্য পরিশোধ করতে হতো। যা নগন্য হতো।

১৮) সম্পর্কের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় পরিপক্ব তাই নিজেদের সহজলভ্য করে না। এবং মেয়েরা সাধারনত হাইপার গেমাস হয়।

আর সন্ন্যাসরা মেয়েদের চেয়ে পরিপক্ব। তাই তারা নিজেদের পরিপূর্ণ দুর্লভ করে।

নিজেকে গড়তে হলে কিছুটা স্বার্থপর হতে হয়। এটাই মাতৃত্ব। নিজেকে স্বার্থপর হয়ে গড়ে না তুললে সেটা সন্তানের জন্যে বিসর্জন দিবে কেমনে?

বিসর্জন দিতে হলে তো কিছু থাকতে হবে।

১৯) মেয়েরা ছেলে possess/নিজের করার জিনগত উপকারিতা নেই। কারন যে ছেলের সাথেই সেক্স করুক ৫০% জিন তারই। কিন্তু ছেলেরা মেয়ে possess/নিজের করতে মারামারি করবে। পরিবার গঠন করবে। এতে বাচ্চাও তার হবে

২০) অনেক সময় নারীকে না পাওয়ার কষ্ট পুরুষের মাঝে নারী বিদ্বেষের জন্ম দেয়। কিন্তু ইহা অযৌক্তিক। এ জন্যে নারীকে দায়ী করা ভুল। কেননা আপনার প্রতিদ্বন্দ্বী অন্য আরেকজন পুরুষই ঐ নারীকে না পাওয়ার জন্যে দায়ী। যাকে ব্যটল অব সেক্স বলে।

২১) ছেলেরা অধিক কামুক হয়ে নিজেদের সামলাতে পারে না ও ধৈর্য্য কম। এ ব্যপারে মেয়েরা সম্যক অবগত। ছেলেদের পতিতার সাথে সেক্সকে মেয়েরা এতোটা খারাপ বলে নি। বরং ধর্ম প্রবর্তক পুরুষরা বলেছে। কেননা এটা পুরুষালি প্রতিফলন। বিবাহ, পরিবার ও ধর্ম পুরুষের তৈরি। বাচ্চার জিন নিজের কিনা এটা নিশ্চিত করতে পুরুষ এগুলো তৈরি করেছে।

পুরুষ নারীকে সাজিয়েছে অসংখ্য কুৎসিত অভিধায় ; তাকে বন্দি করার জন্য তৈরি করেছে পরিবার, সমাজ, রাষ্ট্র; উদ্ভাবন করেছে ঈশ্বর, নিয়ে এসেছে প্রেরিত পুরুষ। (হুমায়ুন আজাদ)