স্বল্পমূল্যে তারাতারি খাদ্য সামগ্রী পৌছে যাবে আপনার বাড়ী এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে রংধণু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের

নির্দেশে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় এ পণ্য সামগ্রী
বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৫-এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভা এলাকায় এ পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।

রমজান মাস উপলক্ষে মাসব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জনবান্ধব পিকআপে করে দরিদ্রদের মধ্যে কম মূল্যে এসকল পণ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান এই কার্যক্রমের
উদ্যোক্তা ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।