
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত দই পণ্যে উৎপাদন,মেয়াদ উত্তীর্ণ তারিখ,নিট ওজন ও মূল্য উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আজ ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার নন্দনগাছীর মেসার্স মিনহাজ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা এবং পরে ভাটপাড়া বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি চারঘাট সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ এর নেতৃত্বে পরিচালিত হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) মো: আবুল কায়েম।
এছাড়া উপস্থিত ছিলেন,বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: জুলফিকার আলী ও পরিদর্শক (মেট্রোলজি) আবু বকর।
জনস্বার্থে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।