
আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার (১ আগস্ট) মহানগর বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা।
এছাড়া বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু, রাজশাহী মহানগর বিএনপির নেতা শামসুল হোসেন মিলু (সভাপতি, বোয়ালিয়া পশ্চিম), সাবেক কমিশনার ও ১৯ নং ওয়ার্ডের নেতা মনিরুজ্জামান শরিফ মনির, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ জসীমউদ্দীন প্রমুখ।
পরিশেষে যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ দলের সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
সভায় আগামী সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে সকলকে একযোগে কাজ করার পরামর্শ দেন।
তাঁরা বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যন্ত দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রস্তুতি এখন তুঙ্গে রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।