এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ চলতি মাসের গত ৮ তারিখে ভোরবেলা মনিরামপুরের রোহিতা ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমানের বাড়ির পুকুর থেকে ১৩ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া (মাহমুদা) কিশোরীর বিবস্ত্র মরদেহ পাওয়া গিয়েছিল তার রহস্য উদঘাঠন করেছে পুলিশ। মেয়েটির বাবা মাওলানা আইনুল হক নিজে-ই মেয়েকে রুটি চুরির অপরাধে ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর থানা তথ্য মিডিয়া সেল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে তিনি জবানবন্দী দিলে তাকে কারাগারে পাঠায় আদালত।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনার (৮ই সেপৃটঃ) দিন দুপুরে রুটি চুরির কথা শুনে দোকানদারের সামনে মেয়েটিকে তার মা জুতা দিয়ে মারেন।সে সময় মেয়েটির ঘাতক পিতা আয়নুল মসজিদে নামাজ পড়াতে যাচ্ছিলেন। পরে তিনি ফিরে এসে মেয়েকে মারপিট করার এক পর্যায়ে গলাটিপে ধরলে মেয়েটি মারা যায়। তখন মরদেহ গোপন করে রেখে রাতে এশার নামাজের পর তিনি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুরে মরদেহ ফেলে দেন।
পুলিশ জানিয়েছে, মেয়ের মরদেহ পা ধরে পানিতে নিক্ষেপ করার সময় মেয়ের পায়জামা খুলে বাবার হাতে থেকে যায়। পরে তিনি পায়জামা ও ওড়না পুকুরে ফেলে দেন।
এদিকে গত ১২ সেপ্টেম্বর মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় থানায় মামলা করেছিলেন। তখন মেয়েটির বাবা সাথে ছিলেন। এরপর পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য পায়নি। কিন্তু গত ৩-৪ ধরে মেয়েটির বাবা আত্মগোপনে চলে গেলে পুলিশের সন্দেহ বাড়ে। পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) আয়নুল হককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে মেয়েকে হ*ত্যার দায় স্বীকার করেছেন।
মৃতের বাবার করা মামলা থেকে ধর্ষণের ধারা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান। তিনি সাংবাদিকদের জানান, আপনারা সঠিক সংবাদ প্রচার করুন, প্রশাসনকে একটু সময় দিন।অপরাধী যেই হোক পুলিশ তাকে খুজে সামনে আনবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।