স ম জিয়াউর রহমান │ চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরুং কে. এম. টেকে অবস্থিত উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)-এর ৩৩তম বার্ষিক ওরশ শরিফ মহাসমারোহ।
উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফের প্রতিষ্ঠাতা, আশেকে ভাণ্ডারী, দরবারে হক ভাণ্ডারীতে উৎসর্গীত প্রাণ ও ত্বরিকতের খাদেম হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)-এর স্মরণে এই ওরশ শরিফের আয়োজন করা হয়েছে।
বাদ ফজর: খতমে কুরআন, খতমে গাউসিয়া ও খতমে খাজেগান
পরে: তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া ও হাদিয়া যবেহ
বাদ আসর: ক্বিরাত, হামদ-নাতে রাসুল (সা.) ও গজল পরিবেশন
বাদ মাগরিব: নূরানি ওয়াজ মাহফিল, মিলাদ-কিয়াম ও মোনাজাত
শেষ পর্বে: নেয়াজ, তবারুক বিতরণ ও জিকিরে সেমা মাহফিল
আয়োজক ও অংশগ্রহণ
ওরশ মাহফিলে আশেকে মাইজভাণ্ডারীয়, মুরিদ-মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনুসারীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ওরশকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে।
এন্তেজামিয়া কমিটির আহ্বান
ওরশ আয়োজক কমিটির সদস্যরা সকল আশেক ও ভক্তদেরকে ওরশে উপস্থিত হয়ে দরবারে হক ভাণ্ডারীর ফয়জ ও বরকত অর্জনের আহ্বান জানিয়েছেন।
তারা জানান,
“ওরশ শরিফ ইসলামি ঐক্য, প্রেম, মানবতা ও আল্লাহওয়ালাদের আদর্শ প্রচারে অনন্য ভূমিকা রাখে। সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।