নিজস্ব প্রতিনিধি: ৪৮ ঘন্টা পর ঘড়ির কাটা ঘুরবে ত্রয়োদশ সংসদ নির্বাচন দিকে। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) নির্বাচনী প্রচারনায় সংসদীয় আসনে ৬ জনের তিন হেভিওয়েট প্রার্থীর প্রতীকে স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে ৩,৭৪,২৫২ জন ভোটার। ইসি সূত্র বলছে,এ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তায় সংসদীয় আসনের ১৭টি ইউনিয়ন ও এক পৌরসভার ১২৮টি কেন্দ্রে ১২ই ফেব্রুয়ারী সারাদিন বিরতিহীন ভোট গ্রহণ হবে। নির্বাচনী প্রচারনায় সংসদীয় ইতিমধ্য ত্রিমূখী ভোট যুদ্ধের সময় গণনার কাউডাউনে ৪৮ ঘন্টা হাতে রেখে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সৌজন্যে স্বাক্ষাৎ এর সময় উপজেলা সহকারি রিটার্নিং অফিসার জানান যে,৮টি গুরুত্বপূর্ণ ও ১২টি অধিক গুরুত্বপূর্ণ সর্ব মোট ২০টি গুরত্বপূর্ণ কেন্দ্র প্রাথমিক ভাবে নিশ্চিত করা হয়েছে।

‎কাক্ষিত এ নির্বাচনে সারা দেশের ন্যায় মণিরামপুর উপজেলা ব্যাপি ভোটের আমেজের সাথে আগামি ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এ সংসদ নির্বাচনে পৌর শহর ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক প্রশাসনের স্তর ভিত্তিক নিরাপত্তার চাদরে গোটা মণিরামপুরকে ঢেকে ফেেছে উপজেলা প্রশাসন।

‎যশোর ৫ (মণিরামপুর) নির্বাচনে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর উপজেলা প্রশাসন।মণিরামপুর থানা পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটেলিয়ান, গ্রামপুলিশ,মোবাইল টিম, অতিরিক্ত ফোর্স, সহ ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিটি কেন্দ্রে এরিয়া হিসাবে ৩ হতে ৫টি থ্রীডি সিসি ক্যামেরা থাকবে যার নিয়ন্ত্রণ যে কোন স্থান হতে একটি স্মার্ট ফোনের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা নিজেই করতে পারবেন। এছাড়াও মোঃ সম্রাট হোসেন নিজস্ব উদ্যোগে একটি ড্রোন ব্যবহার করবেন,যাতে কোন মহল বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিতে না পারে! প্রযুক্তির বিশ্ব মানের এ ড্রোন ১০ কিঃমিঃ রেঞ্জ কাভার সক্ষমতা রাখবে। এ ছাড়াও  ত্রীডি সিসি ক্যমেরায় অদৃশ্য সাইউন্ড বক্সে কন্ট্রোল রুম হতে কথা বললে সে কথা বা শব্দ নির্দিষ্ট ক্যামেরার রেঞ্জে অবস্থান করা ব্যাক্তি শুনতে পাবে।

‎সর্বশেষ প্রস্তুতি জানতে চাইলে উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেন বলেন,আপনারা (সাংবাদিক) জানেন,মোট ১২৮টি কেন্দ্রের ৮টি গুরুত্বপূর্ণ ও ১২টি অধিক গুরুত্বপূর্ণ হিসাবে রেড এরিয়া প্রাথমিক ঘোষণা করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের পথে।আপনাদের মাধ্যমে,মণিরামপুর বাসীর জন্য মেসেজ দিতে চাই যে,এবারের নির্বাচন কেন্দ্রীক যে কোন স্থানের অপরাধের তথ্য পাওয়া মাত্রই অপরাধী যে দলের হোক আর যেই হোক! আমরা ব্যবস্থা গ্রহণ করব।