নিজস্ব প্রতিনিধি: বদলিজনিত কারণে সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল মোঃ ইমদাদুল হক এর বিদায় উপলক্ষ্যে জেলা পুলিশ যশোরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

২৯ নভেম্বর(রবিবার) দুপুর ২টায় যশোর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম(পিপিএম) এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার ইমদাদুল হকের সঙ্গে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত স্মরণ করেন এবং তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিদায়ী অতিথির হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।