
যশোর জেলা প্রতিনিধিঃ খুলনা বিভাগের অন্যতম সামাজিক সংগঠন এফএসডিও এর উদ্যোগে রোজা শুরু হওয়ার প্রথম থেকেই একের পর এক মিশন করে চলেছেন এফএসডিও পরিবার ,ইফতারি বিতারণ,সবজি বিতারণ,সেমাই চিনি বিতারণ , প্রতিটা দিন সেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন ভাবে রোজার মাস জুড়ে তারা অসহায় মানুষের পাশে আছেন ৷

অবশেষে ১৩ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর সদরে এবং মণিরামপুর উপজেলাতে কিছু অসহায় বিধবা মা,যাদের দেখার মত কেউ নাই তাদের লিষ্ট করে বাসায় বাসায় গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস অসহায় বিধবা মা দের হাতে নিজে শাড়ি গুলি তুলে দিয়ে আসেন ,মিশনে দেব বিশ্বাসের সাথে সহযোগি হিসাবে ছিলেন ,বায়েজিদুর রহমান,সবুজ হোসেন,নাজমুল হোসেন এবং অর্থায়নে ছিলেন রনি( দুবাই) মায়া অভয়নগর,সাইফা যশোর সদর,নাজমুল মণিরামপুর,ফাইম ঝিকরগাছা ৷ আপনারা তো ঈদে দেখলাম প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে আছেন, মিশনের অর্থ কোথায় পান ,এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস বলেন , আমরা শুধু বিশেষ দিনে নয় লক্ষ্য করে দেখবেন আমরা বছরের প্রতিটা দিন অসহায় মানুষের জন্য কাজ করে চলেছি,আমাদের সংস্থার কোন ফান্ড নাই তবে সংস্থার প্রতিটা সদস্য আমাদের ফান্ড ,সদস্যরা সহ দেশে এবং প্রবাসে আমাদের মহৎ কাজ গুলিকে ভালবেসে অনেকেই আমাদের মিশন গুলিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যার জন্য আমরা প্রতিটা মিশন সহজে সফল করতে পারি ৷ দেব বিশ্বাস সহযোগি সকল সদস্য সহ প্রবাসী যে সকল ভাইয়েরা সব সময় সংস্থাকে সহযোগিতা করে চলেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং এমন ভাবে সহযোগি হয়ে সব সময় সংস্থার সামাজিক কাজ গুলির পাশে থাকার অনুরোধ করেন ৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।