
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রানীশংকৈলে মানববন্ধন
মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে আজ(২০ মে) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ও প্রধান পাকা সড়কে প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী রির্পোটার রোজিনা ইসলামের তথ্য চুরির অপরাধে হেনস্তা করে শাক দিয়ে মাছ ঢাকতে স্বাস্হ্য মন্ত্রনালয়ে ৪/৫ ঘন্টা আটকে রেখে শাহবাগ থানায় সোর্পদ্য করে।
এই প্রতিবাদে সাড়া দেশের ন্যায় রানীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকারের সভাতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,
সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক নুরুল হক,প্রেসক্লাব সাংবাদিক আশরাফুল আলম, প্রেস ক্লাব সাবেক সাঃ সম্পাদক বিপ্লব,সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, বিশিষ্ট ঠিকাদার আবু তাহের, প্রেসক্লাব সাঃসম্পাদক আনোয়ার হোসেন আকাঁশ, প্রেস ক্লাব যুগ্ন সাঃ সম্পাদক খুরশিদ আলম শাওন,বিশিষ্ট ব্যবসায়ী মখলেসুর রহমান বকুল,
বিশিষ্ট ভাটা ব্যবসায়ী মোস্তাক,উদিচি শিল্পী গোষ্ঠির রেজাউল করিম,কমরেড,আলমগীর হোসেন প্রমুখ।
ছবিঃ দৈনিক কলম কথা
উপস্থিত বক্তরা বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এছাড়াও সাংবাদিক হেনস্তায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
ছবিঃ দৈনিক কলম কথা
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের বাকস্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিশ্চিত করতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।