
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা ,নির্যাতনের প্রতিবাদ ,মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাগুরায়। মাগুরা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার ২০ মে ২০২১ ইংরেজি মাগুরা প্রেসক্লাবের সামনে দুপুর ১২ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। এসময় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। একজন সরকারি কর্মকর্তা কিসের বলে একজন সংবাদকর্মী কে আটকে রেখেছে তা আমরা জানতে চাই। এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি। তিনি আরো ও বলেন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক পরিবারের সদস্য তিনি দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন এটাই আমাদের প্রত্যাশা। অনতিবিলম্বে তাকে মুক্তি না দেয়া হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, রোজিনা ইসলাম কোন দেষ করেন নি।তাকে অহেতু কারাগারে রাখা হয়েছে। তাকে নিঃশর্ত মুক্তি চাই ও দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার চাই।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো ও উপস্থিত ছিলেন মাগুরার জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিত্ব এবং মাগুরায় নিয়োজিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অংশ গ্রহণ করেন সচেতন নাগরিকবৃন্দ। এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।