
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু
নাহিদ ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে চারজন মারা গেছেন। এ ছাড়া সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন।
মৃতদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন করে মারা গেছেন। মারা যাওয়া অন্যজনের বাড়ি নাটোর জেলায়। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ২২০ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও ১৭ জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১১ জন।
এছাড়া ২৪ ঘনটায় ভর্তি হয়েছে ২১ জন। এর মধ্যে চাঁপাইয়ের ৯ জন, রাজশাহীর ৯ জন, নাটোর, জয়পুরহাট, পাবনা ১ জন করে। এছাড়া ছুটি হয়েছে ১১ জনের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।