
জামালপুরঃ বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব,ঐতিহ্য ও সাফল্যের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে উদ্ যাপন করার লক্ষে ২৩ জুন বুধবার সকালে জামালপুর সদর বকুলতলা আওয়ামীলীগের দলিয় কার্য্যলয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন -জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা। সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমূখ। এছাড়া জামালপুর ন্যায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সহ আওয়ামীলীগের আয়োজিত নানা কর্মসুচির পালন করেন। দিনের শেষ প্রহরে কর্মসূচির শেষ পর্ব দোয়া, মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।