
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার পরিবারের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মসিউর রহমান ও তার সহধর্মিণী বিশিষ্ঠ সমাজ সেবিকা রওশন রহমান ইভা এবং তার পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। তাদের রোগ মুক্তি কামনা করে শনিবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
খুলনার দিঘলিয়া উপজেলার এই কৃতি সন্তান ও তার সহধর্মিণী এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এস এম ফরহাদ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোল্যা মাকসুদুল ইসলাম, মুজিবর রহমান, রিশাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।