মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার নড়াগাতী থানাধীন জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ ১৭ ই আগষ্ট ভোর ৫ টার পর গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টীম এস আই(নিঃ) নিয়াজ মোরশেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এএসআই(নিঃ)

মাহফুজুর রহমান, এএসআই (নিঃ) নাজিম উদ্দিন,কনস্টেবল ৭৭০ হুজাইফা হোসেন কাব্য কনস্টেবল ৬১৪ জাহিদ হাসান নিরব সহ নড়াগাতী থানাধীন পাখিমারা গ্রামে অভিযানে চালিয়ে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী মোঃ বদিয়ার রহমান ওরফে বদর শেখ (৫০) পিতা মৃত হাশেম শেখ, গ্রাম পাখিমারা থানা নড়াগাতী জেলা নড়াইল কে গ্রেফতার করিয়া তার নিকট থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।