
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাহাঙ্গীর হোসেন নামে একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে লালপুর থানাধীন ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ।
বুধবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি উপজেলার বড় ময়না গ্রামের মজির উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ জানান- লালপুর থানার সি আর মামলা নং০২/২১ মুলে ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।