
মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা লোহাগড়া উপজেলার সিনিয়র সাংবাদিক মাহফুজুল ইসলাম মন্নু ১৩ই আগষ্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাহফুজুল ইসলাম মন্নু নড়াইল বার্তা,দৈনিক ভোরের পাতা এবং দৈনিক স্পদন পত্রিকা লোহাগড়া উপজেলা প্রতিনিধি।
পারিবারিক সূত্রে জানা গেছে মাহফুজুল ইসলাম মন্নু ১৩ ই আগস্ট রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করলে প্রথমে তাকে লোহাগড়া ডক্টরেট হসপিটালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ঐ রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়।
বর্তমানে তিনি আইসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উল্লেখ্য যে মাহফুজুল ইসলাম মন্নু গত ২০০৮ এবং ২০১২ সালে ও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।তিনি ও তার পরিবার দেশের সকল সাংবাদিক এলাকাবাসীসহ দেশবাসীর নিকট তার সুস্হতার জন্য দোয়া চেয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।