
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশে চলমান করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মানুষ কে সচেতন করতে সামাজিক সংগঠন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলার বড়ালু পাড়াগাও বাতেনিয়া দাখিল মাদ্রাসা মাঠে সাধারণ মানুষ কে করোনা ও ডেঙ্গু থেকে রক্ষা করতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উপদেষ্টা আমজাদ হোসেন, রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি- সাংবাদিক খোরশেদ আলম,শফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল আহমেদ, প্রতিষ্ঠাতা ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ রেহমান আল মামুন, আব্দুল্লাহ আল বাকী, সহ কোষাধক্ষ্য জাহিদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সালমা আক্তার লিজা, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা তাহমিনা আক্তার , প্রমুখ।
#এ সময় সভায় দেশে চলমান করোনা ও ডেঙ্গু থেকে রক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি ক্ষেত্রে সংগঠনের কী কী করনীয় সে সকল বিষয়ে আলোচনা করা হয়। এবং বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগ গ্ৰহন করা হয়। করোনা ভাইরাসের টিকা নিতে সকলকে আগ্ৰহী করে ফ্রি নিবন্ধনের মাধ্যমে সকলকে টিকা নিতে সাহায্য করা। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে বাড়ির আশপাশ পরিষ্কার পরিছন্ন রাখা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।