
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার কেন্দ্রীয় বিষ্ণু মন্দির চত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর- ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলার ৭৪টি মন্দিরে ১ লক্ষ ৩০ টাকার অনুদানের চেক বিতরন হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।