
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার
এগারোখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট’র
উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে এগারোখানের গোচর মাঠে
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা ভাইস-চেয়ারম্যান কমরেড
বিথীকা বিশ্বাস কবুতর উড়িয়ে এ খেলার উদ্বোধন ঘোষনা করেন। স্থানীয়
থ্রী-স্টার (দোগাছি, ঘোড়ানাছ ও কমলাপুর) ক্লাব আয়োজিত এ খেলায়
সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য বঙ্কিম ভৌমিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইচ-চেয়ারম্যান
আব্দুর রউফ মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিখিল আঢ্য, সমাজ
সেবক শামীম রেজা, কমরেড বিপুল বিশ্বাস প্রমুখ।
চার দলীয় খেলার প্রথম দিন নড়াইল জেলার মিনাবাজার মালিডাঙ্গা ফুটবল
একাদশকে ৩/১ গোলে পরাজিত করে যশোরের উপশহর ফুটবল একাডেমি।
আগামী ১৩ অক্টেবার থ্রী-স্টার ফুটবল একাদশ বাঘারপাড়া যশোর ও বাউলিয়া
ফুটবল একাদশ শালিখা মাগুরা অংশগ্রহণ করবেন। এরপর আগামী ১৬ অক্টোবার
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।