
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের একটি পুকুর থেকে জুম্মান মল্লিক নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মুকুন্দপট্টি গ্রামের মল্লিক বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ। মৃত জুম্মান মল্লিক ওই এলাকার ইউসুব মল্লিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ জানান, সকালে জুম্মানের মা মঞ্জুরা বেগম পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যায়।
তখন হঠাৎ তিনি দেখতে পান তার ছেলে জুম্মানের নিথর দেহ পানিতে ভাসছে। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে জুম্মানের মরদেহ পুকুরের মধ্যস্থান থেকে তীরে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাউনিয়া থানার ঊধ্বর্তন কর্মকর্তারা ।
মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না মৃত্যুর সঠিক কারণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।