নজরুল ইসলাম – নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ” হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ” নান্দাইল উপজেলা শাখা কর্তৃক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অালোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন (আচারগাও ফাজিল ডিগ্রি মাদ্রাসার) প্রিন্সিপাল, ঘোষপালা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আচারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,

মিশ্রিপুর দাখিল মাদ্রাসার সুপার, মুসুল্লি স্কুল এন্ড কলেজের প্রভাষক,আচারগাও ফাজিল মাদ্রাসার প্রভাষক, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম ভূইয়া,পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়া,

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন নান্দাইল ইউনিটের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিডিয়ার ব্যক্তিবর্গ সহ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল শাখার অপরাপর নেতৃবৃন্দ।