
আকাশ রহমান, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে মানব কল্যান পরিষদ আয়োজিত, সুশীল সমাজের সদস্যদের নিয়ে মানব কল্যান পরিষদ কেন্দ্রে দু-দিন ব্যাপি (২৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে এ-ই প্রশিক্ষণ শুরু হয়।
পরে (২৯অক্টোবর ) শুক্রবার সকালে দু-দিন ব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ৮ নং দৌলতপুর ও ৬ নং পীরগঞ্জ কোভিড- ১৯ ও তথ্য অধিকার বিষয়ক সুশীল সমাজের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
ইনসিওরিং পিপল’স পাটিশিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচুউয়েশন ইন নর্দান বাংলাদেশ প্রকল্পের অধিনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতা মানব কল্যান পরিষদ – এমকেপির আয়োজনে দিন ব্যাপি কোভিড- ১৯ ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ চলে।
এসময় উপস্থিত ছিলেন কোভিড- ১৯ প্রজেক্টে ম্যানেজার মোঃ সাদেকুল ইসলাম, প্রজেক্টে অফিসার আপুরাণী রায়, সাংবাদিক মনসুর আহাম্মেদ, এসিস্ট্যান্ট অফিসার মোঃ তমিজুল ইসলাম প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।