
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, সেই সঙ্গে অনেক নতুন সাংবাদিকও যুক্ত হয়েছেন। কিন্তু রিপোর্টগুলো আগের মতো জমকালো নেই।
আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন এইড আয়োজিত ইয়ং জার্নালিস্ট ফেলোশিপ এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু রিপোর্ট এখনও আমাদের ভাবায়। আমরা যে কাজটা করলাম সেটা আদৌ ঠিক ছিল কি-না এমন অনেক বিষয় উঠে আসে তাতে। আর সেই রিপোর্টগুলোই ইতিহাস হয়ে থাকে। সাংবাদিকদের অনুরোধ করবো সমাজের অনগ্রসর বিষয়গুলো তুলে আনার জন্য।
রাষ্ট্র যেখানে তাকায় না, তারা যেন সেখান থেকে ঘটনা তুলে আনেন। আমাদের দেখিয়ে দেন কোথায় কতটা কাজ করবো। এভাবেই আমরা একটি সুস্থ সমাজ গড়তে পারি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।