
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হেরে সুপার টুয়েলভ শুরু করা ভারত নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পায়নি। কিউইদের বোলিং তোপে ধুঁকতে থাকা ভারতীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১১০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় কিউইরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৩১ অক্টোবর) ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও বেশিক্ষণ থিতু হনে পারেননি কিউই ওপেনার মার্টিন গাপটিল। চতুর্থ ওভারে বুমরাহর বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ২০ রান করে বিদায় নেন তিনি। এরপর ব্যাট করতে নামা উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ড্যারিয়েল মিচেল।
তবে দলকে জয়ের খুব কাছে নিয়েও অর্ধশতকের ১ রান আগে উইকেট হারান তিনি। ৩ ছয় ও ৪ চারে ৩৫ বলে ৪৯ রান করে বিদায় নেন এ ব্যাটার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।