
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনদের।
পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিততেও এটিই অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা। নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে পৌঁছতে অজিদের লেগেছে ১৯ ওভার।
তিনে নামা মিচেল মার্শ ৭৭ রানের ইনিংস খেলেন। ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৫৩ রান করেন। ৩১ বলে অর্ধশত পূরণ করেছেন মার্শ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটি।
এর আগে, ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের বড় সংগ্রহে বড় অবদান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ৪৮ বলে ৩ছক্কও ১০ চারের সাহায্যে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার মার্টিন গাপটিল ২৮ রান করলেও খেলেছেন ৩৫ বল। ১৭ বলে ১৮ রান করেছেন গ্লেন ফিলিপস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।