
চাঁদের উত্তর মেরুর কাছে আমেরিকার পাঠানোর যানের সঙ্গে সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে ভারতের পাঠানো চন্দ্রযান-২। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ওই সংঘর্ষ রুখে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
ঘটনাটি গত মাসের হলেও সোমবার তা প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো জানিয়েছে, গত ২০ অক্টোবর ভারতীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ ওই সংঘর্ষের ঘটনা ঘটতে পারত। দুই দেশের মহাকাশ যানের মধ্যে ন্যূনতম দূরত্ব যেখানে তিন কিলোমিটার হওয়া উচিত ছিল,
সেখানে তা কমতে কমতে ১০০ মিটারেরও কম হয়ে গিয়েছিল। গোটা সময় জুড়েই নিজেদের মধ্যে যোগাযোগে ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ভারতের ইসরো। শেষমেশ ঠিক হয়, চন্দ্রযান ২-এর অরবিটার আর নাসার ‘লুনার রিকনিস্যান্স অরবিটার’-এর মধ্যে সংঘর্ষ এড়াতে ‘কলিশন অ্যাভয়ড্যান্স ম্যানিউভর’ (ক্যাম) পদ্ধতি প্রয়োগ করবে ইসরো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।