
আতাউর রহমান, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ): ৭ ও ৮ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের উদ্যোগে ওইদিন বিকালে বিজয়-৭১ প্রাঙ্গণে মাদক বিরোধী প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলাম, সংগঠনের সহ- সভাপতি লুৎফুর রহমান খোকন, সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সদস্য দিলীপ কুমার দাস, রফিকুল হাসান আজমী, সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ, মো. মোজাম্মেল হোসেন, মো. মিলন, মো.তোফাজ্জল হোসেন, আতাউর রহমান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।