১৯৭১ সালের ৮ ডিসেম্বর মেলান্দহ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ,লুন্ঠন, নারী নির্যাতনের মতো জঘন্যতম অপরাধ থেকে রেহাই পায় মেলান্দহবাসী। দিনটি উপলক্ষে ৮ ডিসেম্বর ( বুধবার) মেলান্দহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল ( বীরঅনুষ্ঠানেরপ্রতিক) এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন -উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর সভার মেয়ের শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা ও ৪ নং নাংলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও সারাদেশের প্রয়াত, আহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে দোয়া করা হয়।