
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দুই বছর পর ধারাবাহিক নাটকে ফিরলেন। নাটকটির নাম ‘জয়েন্ট ফ্যামিলি’। পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। এটি এনটিভিতে প্রচার হচ্ছে।
নাটকটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক বছর আগেও নিয়মিত একসঙ্গে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। কিন্তু বেশিরভাগ ধারাবাহিক নাটকেরই গল্পের ধারাবাহিকতা থাকে না এক সময়। তাই একখণ্ডের নাটকের দিকে ঝুঁকেছি।
দর্শকও একখণ্ডের নাটকের জন্য ভালো সাড়া দিচ্ছেন। তাই এ ধরনের নাটকে বেশি অভিনয় করা হয়। তবে ভালো গল্পের প্রস্তাব আসলে ধারাবাহিকে কাজ করতে আমার আপত্তি নাই। তবে আপাতত এই একটি ধারাবাহিক নাটকেই শুধু অভিনয় করব।
প্রসঙ্গত, কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি ধারাবাহিক নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন এই অভিনেতা। এদিকে আগামী ইংরেজি নববর্ষ এবং ভালোবাসা দিবসের একাধিক নাটকেও এরই মধ্যে অভিনয় শেষ করেছেন তৌসিফ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।