
সাগর কুমার বাড়ই, তেরখাদা, খুলনা : ৯ ডিসেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ~২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতান এর নেতৃত্বে সকাল ১০ ঘটিকার সময় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির নেতৃবৃন্দদের সমন্বয়ে গঠিত টিম উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে দিবস সুচনা শুরু হয় ।
জানা যায়, তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ~২০২১উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেতেরখাদা উপজেলা পরিষদেরনির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে দুর্নীতি বিরোধী কমিটির কর্মকর্তা তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শেখ শহিদুল ইসলাম শহীদ ।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস~ ২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেপবিত্র কোরান থেকে তেলেওয়াত করেন উম্মে সুমাইয়া ও পবিত্র গীতা পাঠ করেন সীমান্তী অধিকারী ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেস ক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক , নর্থ খুলনা ডিগ্রি কলেজের শিক্ষক রাইসুল ইসলাম লেবু সাহিদুল ইসলাম সহ আরো অনেকে ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।