
সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বৃহত্তর খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ঘটিকার সময় মহিলা বিষয়ক অধিদপ্তর , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ~২০২১উদযাপন উপলক্ষ্যে জয়িতা অণ্বেষণে বাংলাদেশ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ~২০২১উদযাপন উপলক্ষ্যে জয়িতা অণ্বেষণে বাংলাদেশ সম্মাননা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হকের সভাপতিত্বে শায়লা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা ।
এ সময় খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ( এম পি ) ভিডিও বার্তায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ~২০২১ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অণ্বেষণে বাংলাদেশ সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম শহীদ ও তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেস ক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি ।
শেখ হাসিনার বারতা ,
নারী ~পুরুষ সমতা ।
এই প্রতি পাদ্যকে সামনে রেখে জয়িতা অণ্বেষণে বাংলাদেশ ~২০২১ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ৫ টি ক্যাটাগরিতে নির্বাচিত সফল জয়িতাদের সম্মাননায় নামের তালিকা : –
১) অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী শামীমা সুলতানা ,
২) শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী কবিতা খানম ,
৩) সফল জননী নারী ওলিমা বেগম ,
৪) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেন নার্গিস আক্তার ,
৫) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন রুনা লায়লা ,
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস~২০২১ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অণ্বেষণে বাংলাদেশ সম্মাননা অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের মধ্যে তাদের জীবন চিত্র তুলে ধরে বক্তব্য দেন যথাক্রমে শামীমা সুলতানা , কবিতা খানম ,রুনা লায়লা , ও নার্গিস আক্তার ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন নাজমুল হক ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন , সুমাইয়া জাহান , ফাতেমা খাতুন ,রেহানা সুলতানা , শিমু , সাদিয়া ,নুপুর , তাসনিম , ইশিকা সহ আরো অনেকে ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।