
৩নং বাজতিখিলা ইউনিয়ন পরিষদে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের উদ্যোগ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।
৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু বক্কর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল হাসান খুররম।
আরো উপস্থিত ছিলেন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -(২) মোঃ রেজাউল করিম রুবেল, ইউপি সদস্য মোঃ লাল মিয়া, মোঃ সাইদুল সরকার সহ সকল নব-নির্বাচিত ইউপি সদস্যগণ।
এছাড়াও বাজিতখিলা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তগণ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।