
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর ফের দুঃসংবাদ পেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ করোনায় আক্রান্ত, এ খবর ছড়িয়ে পড়ার পরই ওমিক্রনে আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে আজ জানা গেছে, তিনি ওমিক্রনে আক্রান্ত নন।
দুই দিন আগে যে নমুনা দেওয়া হয়েছিল তার, সেটা থেকেই জানা গেছে এ খবর। ওমিক্রন যদি না-ই হয়, তাহলে কোন ধরনে আক্রান্ত সৌরভ? সে প্রশ্নেরও উত্তর মিলেছে। জানা গেছে করোনার ‘ডেল্টা প্লাস’ ধরনে আক্রান্ত তিনি। হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন,
‘গাঙ্গুলির যে নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য, তা ডেল্টা প্লাস ধরনে পজিটিভ প্রমাণিত হয়েছে। আমরা সে হিসেবেই তার চিকিৎসা করছি এখন।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) ওমিক্রন নেগেটিভ ফলাফল আসায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সৌরভকে। হাসপাতালের সেই কর্মকর্তা জানিয়েছেন, এখন ডেল্টা প্লাসে পজিটিভ হওয়ার পর তাকে ১৫ দিন থাকতে হবে হোম আইসোলেশনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।