
ভারতের পাঞ্জাবে ইতালি থেকে যাওয়া একটি ফ্লাইটের ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
ইউরো আটলান্টিক এয়ারওয়েজ নামে পর্তুগিজ বিমান কোম্পানিটি জানিয়েছে, বিমানটিতে ১৭৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৯ জন শিশু। ভাড়া করা বিমানটি মিলান থেকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অবতরণ করে।
ভারতীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ইতালি করোনার ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় বিমানের সব যাত্রীর শনাক্ত পরীক্ষা করা হয়। তাতে ১২৫ জনের করোনা শনাক্ত হয়। এদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩২৫ জন আক্রান্তের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।