
বিপুল কুমার দাস রাজৈর ( মাদারীপুর) প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ হোসেন বাবু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ১২: ১৭ মিনিটেঃ ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ হোসেন বাবু উপজেলার বেপারীপাড়া গ্রামের এস এম আবুল মিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক তায়েফ ও তানজিল আহত হয়েছেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের নিকট মাদারীপুরগামী মোটরসাইকেলের সাথে ফরিদপুরগামী মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মোটরসাইকেল চালক খালিদ হোসেন বাবু ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়াও মোটরসাইকেলে থাকা তায়েফ ও তানজিল নামে দুই যুবক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক কলম কথা এক সাক্ষাৎকারে হাইওয়ে পুলিশের এসআই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন,ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।