
দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকার আওতায় ৬ কোটি ৩৯ লাখের বেশি মানুষ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ৭৭৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ৫৭৭ জন। সব মিলিয়ে ১৬ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৩৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে।
দেশে গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৫৮৯ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৪৭ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।