বিশ্বে একদিনে করোনাভাইরাসের আক্রান্ত আরও ১১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে।

আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৬১৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯২ জন। এছাড়া বিশ্বের আরও যেসব দেশে শনিবার করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো: জার্মানি, ফ্রান্স, ‍রাশিয়া, ‍তুরস্ক, জাপান এবং যুক্তরাজ্য।

 

কলমকথা/বি সুলতানা