ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

জ্যেষ্ঠ ৮ সাংবাদিকের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসবে সার্চ কমিটি। পূর্বনির্ধারিত তারিখে অংশ নিতে না পারায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফের বৈঠকে বসছে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় বৈঠকে উপস্থিত থাকবেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।