ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদিকে, তার মৃত্যুতে টুইট করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আদনান সামি।
তিনি লিখেছেন, ‘বাপ্পি লাহিড়ী ভারতের প্রথম রকস্টার। তার হৃদয় ভালোবাসা ও উদারতায় পূর্ণ ছিল। তাকে খুব মিস করবো।
‘চলতে চলতে… মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা… কাভি আলভিদা না কেহ না.. কাভি আলভিদা না কেহনা… (আমার এ সঙ্গীত মনে রাখবেন, কখনো বিদায় বলবেন না) শান্তিতে থাকুন প্রিয় বাপ্পি দা…’ বাপ্পী লাহিড়ীর সঙ্গে নিজের তিনটি ছবি পোস্ট করে আরেকটি টুইটে আদনান সামি লিখেছেন, ‘দিল মে হো তুম… আঁখো মে তুম’ (আমার হৃদয়জুড়ে আপনি, আমার নয়নজুড়ে আপনার বসবাস)।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।