
ঠাকুরগাওয়ে ভূমিহীনদের কাছ থেকে আর্থিক নিয়ে ঘর দেওয়ার অভিযোগ পেলেই গ্রেপ্তার:-
মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কাছ থেকে যে কোন আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক নির্দেশনা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনের ব্যবস্থা নেওয়া হবে । ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ভূমি আন্দোলন রুহিয়া শাখা কর্তৃক ভুমিহীনদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় তিনি মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহের জন্য খাস জমি উদ্ধার ও সঠিক ভুমিহীন নির্বাচনে সকলকে সম্মিলিত সহযোগিতার আহবান জানান। ভুমিহীন ও গৃহহীন নির্বাচনে যে কোন আর্থিক লেনদেনের বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন,এ বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যাবস্থা গ্রহন করার আশ্বাস দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।