ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বিগ ব্যাশ লিগের পরের মৌসুম পর্যন্ত সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটার উসমান খাজার। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে উসমান খাজা বলেন, ক্লাবটির সঙ্গে চুক্তি থেকে অব্যাহতি নেওয়া ছিল তার ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্ত। আগামী এপ্রিলে তার স্ত্রী রাসেল দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছেন। তিনি আরও বলেন, একজন ক্রিকেটার হিসেবে আমি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলাম। কারণ সিডনি থান্ডার আমার কাছে অনেক কিছু।
যাই হোক, এটা পরিবারের জন্য। খাজা বলেন, আমি যখন চলে যাচ্ছি, যারা আমাকে চেনে তারা বোঝে আমার হৃদয়ের বড় অংশ সবসময় থান্ডারের সঙ্গে থাকবে। আমি চাই না তারা মনে করুক আমি সম্পর্ক ছিন্ন করেছি কারণ এই ক্লাবের প্রতি সবসময় আমি অন্যরকম টানা, খেলোয়াড় এবং পুরো প্রতিষ্ঠানের প্রতি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।