কলমকথা ডেস্কঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে পূর্নাঙ্গ কমিটি গঠিত হলো ‘উপজেলা প্রেসক্লাব মনিরামপুর।

আজ ২৭শে ফেব্রুয়ারি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের হলরুমে মনিরামপুরের বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক, জাতীয় সাপ্তাহিক,অনলাইন নিউজ পোর্টাল ও স্যাটেলাইট সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘উপজেলা প্রেসক্লাব মনিরামপুর।
আজকের এই সাংবাদিকদের প্রাণের সংগঠন উপজেলা প্রেসক্লাব মনিরামপুর কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহসী সাংবাদিকতায় স্বর্ণপদকপ্রাপ্ত ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ’র যুগ্ম-মহাসচিব
সাজ্জাদ আলম খান সজল।
প্রধান আলোচক ও উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক তিনবার স্বর্ণপদক প্রাপ্ত পিটিআই
সুপারিনটেনডেন্ট (অবসরপ্রাপ্ত) এস এম মফিজুর রহমান
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল কুদ্দুস।
উক্ত আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ- সভাপতি রবিউল ইসলাম রবি,
সহ- সভাপতি মোঃ শফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, সহ- সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক তারক দেবনাথ, দপ্তর সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক সাথী চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সহ- প্রচার সম্পাদক আবদুল ওয়াদুদ,
ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফি সম্রাট,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য মেহেদী হাসান, নির্বাহী সদস্য সানোয়ার হোসেন টিটু সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন প্রধান অতিথি সাজ্জাদ আলম খান সজল।

এসময় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সকল সদস্য ও উপস্থিতিদের মাঝে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের লোগো সম্বলিত টি-শার্ট প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক সকলের উদ্দেশ্যে বলেন সাংবাদিক জাতির বিবেক সাংবাদিকতা দুর্নীতি প্রতিরোধের একটি ধারালো অস্ত্র। আজ আমি সত্যিই আনন্দিত মনিরামপুরের ছড়ানো-ছিটানো সকল সাংবাদিকরা একটা ইউনিটের ভিতরে এসে নব উদ্যমে গঠন করল উপজেলা প্রেসক্লাব মনিরামপুর।
সকলে মিলিত হয়ে সমাজের অন্যায় অবিচার দুর্নীতি সহ অপরাধমূলক সকল সত্য ঘটনা সমাজের মাঝে আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এটাই আমার কামনা।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, মণিরামপুর উন্নয়নের কারিগর জননেতা স্বপন ভট্টাচার্য্য মাননীয় প্রতিমন্ত্রীর সকল উন্নয়ন ও মণিরামপুরের সকল সত্য ঘঠনা জনসাধারণের মাঝে তুলে ধরতে আপনাদের একতাবদ্ধতাকে সাধুবাদ জানাই।

কলমকথা/জাহিদ