
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্তমেল বিমানবন্দর আক্রমণের সময় বিশ্বের সবচেয়ে বড় বিমান আন্তোনভ এএন-২২৫ ‘ম্রিয়া’ ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রোববার (২৭ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় এ দাবি করেছেন।
বিমানটির একটি ছবি দিয়ে তিনি বলেন, ‘এটি ছিল বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ এএন-২২৫ ‘ম্রিয়া’ (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের ‘স্বপ্ন’ ধ্বংস করেছে। কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী,
স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হব! বিমানটি সোভিয়েত ইউনিয়নের শেষ দিকে ১৯৮০’র দশকে তৈরি করা হয়েছিলো। মূলত মহাকাশ যান (স্পেস শাটল) পরিবহনের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়।
কলমকথা / বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।