
ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সময়ের আলো পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি নীল কন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, পৌর মেয়র আব্দুস ছাত্তার কমান্ডার,
উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সেলিম মন্ডল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আমাদের প্রতিনিধি রতন ভৌমিক, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি জাহিদ হাসান, ঢাকা প্রতিদিন প্রতিনিধি উবায়দুল্লাহ রুমি, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এহসানুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে প্রমাণ সাইজের কেক কেটে দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।