
শনিবার সকাল ১০ ঘটিকায় যশোরের কেশবপুরে ফ্রি দাঁতের চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় শুভ উদ্বোধন করা হয়। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেশবপুর শাখার আয়োজনে ও কেশবপুর ব্লাড ডোনার’স সোসাইটির সহযোগিতায় ফ্রি দাঁতের চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময়ে ডাচ্-বাংলা ব্যাংক কেশবপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস, আর সাঈদ।
এই সময় আরও উপস্থিত ছিলো কেশবপুর ব্লাড ডোনারস সোসাইটির সভাপতি মোঃইমরান হুসাইন ইমু, সিনিয়র সহ সভাপতি সুষ্ময় হাওলাদার বিকাশ, সাংগাঠনিক সম্পাদক, আবু বক্কর সিদ্দীক,রাকিবুল ইসলাম ,মানবাধিকার সম্পাদকঃ সাকিব আল হাসান সদস্য মোঃ নুরুজ্জামান এবং আলোর প্রদীপ ব্লাড ব্যাংক কেশবপুর এর সাধারন সম্পাদক মোঃ সুজন হোসেন সহ আরও অনেকই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।