
এস এ মিশন, সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জে কবিতা পাঠ প্রতিযোগিতা ও সংগঠক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধর্মপুর ডিগ্রি কলেজের একটি হল রুমে অনুষ্ঠানটি আয়োজন করে প্রভাতফেরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ইব্রাহীম আলী সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার বরেণ্য সাহিত্যিক কবি সরোজ দেব, সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদ ছামিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাউল কবি একরামুল হক,কাব্য রাসেল সহ অনেকে।
কবিতা পাঠ করেন নিসাত,রনি,মুহামিনুল ইসলাম মিলন,এন কে আকন্দ,খাদিজাতুল কোবরা,এস এ মিশন ইসরাত জাহান ইমা,তরুণ কবি ও নাট্যকার মুন্না খান সহ অনেকে।
উদিয়মান তরুণ সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কবি সরোজ দেব সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান অতিথি কবি সরোজ দেব শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতির তাৎপর্য তুলে ধরেন। এমন আয়োজনে সকলের প্রশংসায় ভাসছেন আয়োজকরা। শিক্ষার পাশাপাশি সকলকে সাহিত্যের দিকে অগ্রসর করতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।