সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ

বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা শেষে তিনি এ কথা জানান।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাধাগ্রস্ত হবে না বাংলাদেশে তেল সরবরাহ।
ভবিষ্যতে নিরাপত্তা ও বহুজাতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও রিয়াদ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।