
নতুন রক্তাদাতা খুজতে বন্ধন সমাজকল্যাণ সোসাইটি টিম এবার কুমিলা জেলার বুড়িচং উপজেলা কংশনগর।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তদান ও সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং কেম্পেইন করি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন সমাজকল্যাণ সোসাইটি এর পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক খান।” তার বক্তব্য’র মধ্য দিয়েই শুরু হয় আমাদের অনুষ্ঠান।

তিনি বলেন দেশে মানুষের রক্তের চাহিদা মিটাতে আমাদের তরুন প্রজন্ম এক সাথে কাজ করতে হবে। আরো বক্তব্য রাখেন বন্ধন সমাজকল্যাণ সোসাইটি এর সভাপতি সোলায়মান ইসলাম।

তিনি থ্যালাসেমিয়া, রক্তদানের উপকারিতা, রক্তাদানের প্রয়োজনীয়তা নিয়ে আলচনা করেন। ব্লাড গ্রুপিং কেম্পেইন এ উপস্থিত ছিলেন বন্ধন সমাজকল্যাণ সোসাইটি এর প্রতিষ্ঠাতা মোঃ সোহান, যুগ্ম আহভায়ক রিপন ভান্ডারি, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি বাবলু, আজমির, মুনতাসির সামি, আজিজুর রহমান আসাদ,সাব্বির হাসান, মুসা মুল্লা সহ বন্ধন সমাজকল্যাণ সোসাইটি ফেনি জেলা টিম।

উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এ কংশনগর উচ্চ বিদ্দ্যালয় এর প্রধান শিক্ষক ও ১ নং ওয়ার্ড এর মেম্বার এর উপস্থিতে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং শুরু করি।
আলহামদুলিল্লাহ আমরা বিনামুল্যে ৭০০+ মানুষ এর ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় করতে সক্ষম হয়েছি। এতে করে ৬১ জন নতুন রক্তদাতা খুজে পেয়েছি।
আশা করি অই এলাকার রক্তের চাহিদা কিছুটা হলেও মিটাতে পারব। তরুন প্রজন্মকে রক্তদানে সম্পৃক্ত করতে আমাদের খুদ্র প্রয়াস।মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।