
সাতক্ষীরায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।
এদিকে সংঘর্র্ষের পর থেকে ৩ ঘণ্টা বন্ধ ছিল সাতক্ষীরার সঙ্গে ৬ রুটে বাস চলাচল।
রোববার (৩ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, সংঘর্ষের পর বাস টার্মিনালের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। বাস চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। দুই গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে কয়েকজন আহত হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।